Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার সকালে : ডা. জাহিদ

বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার সকালে : ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়াকে আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যেই অথবা আগামীকাল (শুক্রবার) সকাল নাগাদ লন্ডনে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসার জন্য একটি হাসপাতাল ইতোমধ্যে ঠিক করা হয়েছে।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ১২ দিন হাসপাতালটিতে আছেন তিনি। এর মধ্যে ৮ দিনই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বুধবার রাতে জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য হাসপাতালের চতুর্থ তলায় মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনি কার্যক্রম সচল রাখতে এদিন বিকালেও ডায়ালাইসিস করা হয়েছে।


বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

এর আগে ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তিনি হাসপাতালটির সিসিইউতে আছেন।

আইএস/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

1

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

2

স্থগিত হলো জকসু নির্বাচন

3

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

4

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

5

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

6

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

7

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

8

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

9

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

10

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

11

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

12

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

13

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

14

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

15

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

16

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসু

17

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

18

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

19

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

20
সর্বশেষ সব খবর