Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

তারেক হায়দার, কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তার পূর্ণ সমর্থন জানিয়েছে এবং এর প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদের বাইরে বিএনপির কোনো ভিন্ন বক্তব্য নেই এবং জাতীয়ভাবে গৃহীত এই সনদের বিষয়ে দল অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (১৫ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও উপজেলা তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে রাজনীতির মূল লক্ষ্য ব্যাখ্যা করে বলেন, বিএনপি দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য রাজনীতি করে। এই লক্ষ্যসমূহ অর্জনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে, সেগুলো যথাযথভাবে প্রতিপালন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন এবং 'বিসমিল্লাহ' সংযোজন করেছিলেন, যা পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার বিলুপ্ত করেছে। বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করার প্রতিশ্রুতি দেন তিনি।

কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ওলামা মাশায়েখ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান এবং আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অন্যরা। সম্মেলন শেষে প্রধান অতিথি সালাহউদ্দিন আহমেদ মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আর.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, জানুন অবস্থান

1

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

2

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

3

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

4

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

5

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

6

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

7

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

8

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

9

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে য

10

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

11

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

12

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

13

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

14

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

15

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

16

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

17

সবাই মিলে একসাথে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান

18

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

19

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

20
সর্বশেষ সব খবর