Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

দখলদার ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে যে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠন হামাস গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে। এমনকি তারা এখন শক্তভাবেই পুরো গাজা নিয়ন্ত্রণ করছে।

প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে, হামাস নিজেদের প্রতিষ্ঠান ও পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে গাজার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দখলদার সেনাবাহিনীর মতে, বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটা বড় চ্যালেঞ্জ। 

এ বিষয়ে ইসরাইলি টিভি চ্যানেল-১৩ জানিয়েছে, তাদের নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভার কাছে যে তথ্য উপস্থাপন করেছে, তাতে দেখা যাচ্ছে- হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক ও পুলিশি কাঠামো পুনর্গঠন করছে। 

এসব পরিস্থিত মূল্যায়ন ও তথ্য অনুযায়ী, গাজার ২৫টি পৌরসভার মধ্যে ১৩টিই ইতোমধ্যে পুরোদমে কার্যক্রম শুরু করেছে; হামাসের অধীনস্থ পুলিশবাহিনীও পুনরায় মোতায়েন হচ্ছে ও অভ্যন্তরীণ চেকপোস্ট স্থাপন করছে।

এদিকে ‘আরব ৪৮’ নামক এক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামাস গাজায় বিস্তৃত এলাকায় ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ নিয়ে ফিরে এসেছে এবং তাদের সক্ষমতা পুনরুদ্ধার করছে। 

গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা বেড়েছে। তবে বিষয়টিকে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। 

মার্কিন দৈনিকটির মতে, গাজার নিরাপত্তাই মূলত এই পরিবর্তনের একটি প্রধান কারণ। গত মাসে অস্ত্রবিরতি স্থিতিশীল হওয়া ও ইসরাইলি বাহিনী পিছিয়ে আসার পর আবারও হামাস সদস্যদের সেখানকার রাস্তায় দেখা যায়। তারা পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হিসেবে টহল দিচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের তৎপরতায় অপরাধ ও লুটপাটের হার কমে যাওয়াকে গাজার জনগণ স্বাগত জানাচ্ছে। এ বিষয়ে গাজা শহরের ব্যবসায়ী হাজিম সারুর বলেছেন, ‘আমরা নিরাপত্তার ভাঙন দেখেছি, যার সঙ্গে ছিল চুরি, দাঙ্গাবাজি ও আইনহীনতা। হামাস ছাড়া কেউ তা থামাতে পারে না, এ কারণেই মানুষ তাদের সমর্থন করে।’
কূটনৈতিক ক্ষেত্রে হামাসের সক্রিয় উপস্থিতি।

এদিকে মিসর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদল গত ২৫ নভেম্বর কায়রোতে একত্রিত হয়, দ্বিতীয় ধাপের আলোচনার জন্য। এই দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশাপাশি গাজায় অস্ত্রবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ। 

মিসরের গোয়েন্দা বিভাগের ঘনিষ্ঠ গণমাধ্যম জানিয়েছে, বৈঠকটি মিসর ও তুরস্কের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে ইসরাইল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ সফলভাবে বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করার পথগুলো নিয়ে আলোচনা করা হয়।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

1

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

2

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

3

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে বিএনপি: মির্জ

4

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

5

আওয়ামী লীগের রাজনীতিতে গণতন্ত্রের বীজ নেই: সালাহউদ্দিন আহমে

6

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

7

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

8

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

9

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

10

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

11

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

12

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

13

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

14

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

15

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

16

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

17

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

18

আপনাদের ভালোবাসা আমাদের শক্তি জুগিয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে আগাম

19

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

20
সর্বশেষ সব খবর