Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএসপি শ্যামলী

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএসপি শ্যামলী

নওগাঁ প্রতিনিধি: বাসে ‘সিটবিহীন’ টিকিট কেটে বসেছিলেন স্বামী। সুপারভাইজার আসন ছাড়তে বলায় শুরু হয় তর্ক। সেই তর্কের জেরে চালককে রাতে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে নওগাঁর সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মণের বিরুদ্ধে। শুধু এএসপি নন, তার স্বামী এবং দেহরক্ষীও ওই চালককে পাইপ দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাপাহার সার্কেল এসপির কার্যালয়ে এই নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসচালক বাদল বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।

ঘটনার সূত্রপাত: প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টায় সাপাহার থেকে রাজশাহীগামী ‘হিমাচল’ পরিবহনের একটি বাসে সিটবিহীন টিকিট কেটে ওঠেন এএসপির স্বামী কলেজশিক্ষক জয়ন্ত বর্মণ। বাসটি দিঘার মোড়ে পৌঁছালে ওই সিটের যাত্রী ওঠেন এবং সুপারভাইজার সিয়াম তাকে সিট ছেড়ে দিতে অনুরোধ করেন। এতেই ক্ষিপ্ত হন জয়ন্ত। নিজেকে সার্কেল এসপির স্বামী পরিচয় দিয়ে তিনি চালক ও সুপারভাইজারকে দেখে নেওয়ার হুমকি দেন।

কার্যালয়ে নিয়ে নির্যাতন: অভিযোগ রয়েছে, বাসে তর্কের পর এএসপি শ্যামলী রানী বর্মণ ফোনে চালক বাদলকে হুমকি দেন। রাত ১০টায় বাসটি সাপাহারে ফিরে এলে চালককে বাসস্ট্যান্ড থেকে ডেকে নেওয়া হয় এএসপির কার্যালয়ে। সেখানে পৌঁছামাত্রই চালকের মোবাইল কেড়ে নিয়ে তার পেটে সজোরে লাথি মারেন এএসপি শ্যামলী। এরপর তার স্বামী জয়ন্ত বর্মণ এবং এএসপির নির্দেশে দেহরক্ষী আনন্দ বর্মণ এসএস পাইপ দিয়ে চালককে বেধড়ক পেটান।

ভুক্তভোগীর আর্তনাদ: নির্যাতনের শিকার চালক বাদল বলেন, ‘‘ম্যাডাম (এএসপি) ও ওনার স্বামী আমাকে অফিসে ডেকে নিয়ে শরীরের গোপন জায়গাগুলোতে মেরেছে। উনি বডিগার্ডকে বললেন, ‘মাইরা হাত-পা ভেঙে দে’। এরপর বডিগার্ড আমাকে এসএস পাইপ দিয়ে ইচ্ছেমতো পিটিয়েছে। আমি এর বিচার চাই। শ্রমিক বলে আমরা কি মানুষ না?’’

জ্ঞান হারানোর পর সাপাহারের কোনো হাসপাতালে চিকিৎসা না নেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান বাদল। পরদিন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী ও নেতাদের ক্ষোভ: বাসের যাত্রী স্কুলশিক্ষক নাসির ও কলেজছাত্র সজীব জানান, এএসপির স্বামী বাসের মধ্যে অত্যন্ত বাজে আচরণ করেছেন এবং ক্ষমতার দাপট দেখিয়েছেন। রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল বলেন, ‘‘বাসচালককে উঠিয়ে নিয়ে নির্যাতনের ঘটনায় শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে এএসপিকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা না নিলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’’

অভিযুক্তের বক্তব্য: অভিযোগ অস্বীকার করে সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মণ বলেন, ‘‘আমার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করার বিষয়টি আমি ফোনে শুনেছি। পরে ড্রাইভার ও সুপারভাইজারকে রাতে অফিসে ডাকা হয়েছিল। ড্রাইভার এসে সরি বলেছেন। কাউকে মারধরের অভিযোগ সত্য নয়, এগুলো গুজব।’’

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মারধরের বিষয়টি তাদের জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্ষিক আয় তারেক রহমান-শফিকুর রহমানকেও ছাড়ালেন ভিপি নুর

1

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

2

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

3

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

4

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

5

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

6

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

7

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

8

তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

9

হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

10

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

11

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

12

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

13

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

14

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

15

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

16

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

17

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

18

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

19

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

20
সর্বশেষ সব খবর