Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদের চিহ্নিত দোসর হিসেবে পরিচিত আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পায়তারা এবং আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমামুদ্দিন স্কয়ারে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আনিসুর রহমান সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন অপকর্ম, সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন ও মামলার চিত্র তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ জনগণের ওপর যে জুলুম চালিয়েছে, তা এদেশের মানুষ কখনোই ভুলে যাবে না। এমন পরিস্থিতিতে সেই আমলের সুবিধাভোগী ব্যক্তিদের পুনরায় রাজনীতিতে পুনর্বাসনের যেকোনো চেষ্টা অত্যন্ত লজ্জাজনক এবং শহীদের রক্তের সঙ্গে বেইমানি।

সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলার মাটিতে আর কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের নির্বাচনে আনার চেষ্টা ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না। বিতর্কিত এই ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা। একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে প্রশাসনকে কঠোর ও কার্যকর ভূমিকা রাখার জোর দাবি জানানো হয়।

এছাড়া সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ আদনান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আন্দোলনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ছাত্র-জনতার বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে তারা রাজপথে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আর.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

1

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফ

2

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

3

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

4

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

5

হবিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

6

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তা

7

জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা : চরমোনাই পী

8

গণভোটের ফলাফল জানালো ইসি

9

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

10

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

11

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

12

স্থগিত হলো জকসু নির্বাচন

13

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

14

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

15

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

16

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

17

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

18

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

19

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

20
সর্বশেষ সব খবর