Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। বুধবার (১৪ জানুয়ারি) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, “আমরা তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ রেখেছি। এখন থেকে দূতাবাসটি দূরবর্তীভাবে (রিমোটলি) কার্যক্রম পরিচালনা করবে। এই পরিবর্তনের প্রতিফলন হিসেবে ফরেন অফিসের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে।”

নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ব্রিটেনের রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কনস্যুলার কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একজন ব্রিটিশ কর্মকর্তা। তিনি বলেন, কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন এক সময় তেহরানে ব্রিটিশ দূতাবাস বন্ধের ঘোষণা এলো, যখন ইরান ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।

এর আগে, ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন— যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে ওয়াশিংটনের ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে বলে তেহরান সতর্ক করেছে। এ প্রেক্ষাপটে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে তাদের কিছু কর্মী প্রত্যাহার করে নেয়।

 সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

1

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

2

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

3

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

4

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

5

সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির জরুরি বৈঠক

6

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

7

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

8

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

9

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ায় রণক্ষেত্র শা

10

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

11

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

12

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জ

13

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

14

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

15

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

16

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাস

17

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

18

আলোর মুখ দেখছে না প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ বাস্তবায়

19

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

20
সর্বশেষ সব খবর