Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে প্রাণ গেল একজনের, হাসপাতালে ৭৫৫

ডেঙ্গুতে প্রাণ গেল একজনের, হাসপাতালে ৭৫৫

সারাদেশে ক্রমেই বাড়ছে এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু। এ সময় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৫ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮১ জন, ঢাকা বিভাগে ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছে।

এদিকে জানুয়ারি ১ থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে  ৫৭ হাজার ৭৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

1

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

2

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

3

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

4

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

5

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

6

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

7

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

8

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

9

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

10

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

11

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্

12

শরীয়তপুরে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

13

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

14

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

15

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘর লুট, এখনও পড়ে আছে ফাঁকা

16

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

17

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

18

স্থগিত হলো জকসু নির্বাচন

19

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

20
সর্বশেষ সব খবর