Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। এতে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট এলাকা। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ কর‌ছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খাবার পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, বাণিজ্যিক ভবনটির ৮ তলা ভবনের ছাদে গোডাউনে আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

দেখা গেছে, বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সন্ধ্যা পৌ‌নে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে সবশেষ তথ্যে জানা গেছে। পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

1

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

2

টেকনাফ সীমান্তে গোলাগুলি: নাফ নদীতে জেলে গুলিবিদ্ধ, আতঙ্কে ৮

3

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

4

পঞ্চগড়ে টানা পাঁচ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

5

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

6

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

7

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

8

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

9

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

10

গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

11

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

12

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

13

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

14

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

15

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

16

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

17

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

18

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

19

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

20
সর্বশেষ সব খবর