Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

এক জোছনা রাতে প্রেমিক চন্দনের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শকুন্তলা নামের এক তরুণী। এরপর থেকেই শুরু হয় এক রহস্যময় ঘটনা। গ্রামজুড়ে চলে পুলিশি জিজ্ঞাসাবাদ, কিন্তু শকুন্তলার কোনো সন্ধান মেলে না। যেন সে হাওয়ায় মিলিয়ে যায়।

এই রহস্যঘেরা গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে রোমান্টিক থ্রিলার ধারার নাটক ‘পানকৌড়ি মেয়ে’। নাটকের গল্পের প্রেক্ষাপট চিত্রাপাড়া গ্রাম। দীর্ঘদিনের প্রেমিক চন্দনের পাশাপাশি জেলে পাড়ার যুবক সুকুমারও শকুন্তলাকে ভালোবাসত। শকুন্তলার নিখোঁজে পুরো গ্রাম শোকাহত হলেও কেউ কোনো সূত্র উদঘাটন করতে পারে না। কেবল সুকুমারের মনে পড়ে, সেই রাতে সে ধারালো হাঁসিয়া হাতে একজনকে যেতে দেখেছিল—যাকে সে চিনত। কিন্তু সে কে? এই প্রশ্নই নাটকের মূল রহস্য।

নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী পরশ মনি, আশিকুর রহমান, মুকুল সিরাজ, মামুন চৌধুরী রিপন, শুভ সরকার, সানজিদা কানিজ, মাহিয়া ইরা, রাকিবিল বারী, মো. মহিউদ্দিনসহ আরও অনেকে।

চিত্রগ্রহণ করেছেন সুমন ইমরান। সম্পাদনা ও রংবিন্যাসে রয়েছেন সাদেকুল ইসলাম দিনার। আবহ সংগীত পরিচালনা করেছেন মোহাম্মাদ আপেল মাহমুদ এমিল। লাইন প্রোডিউসার হিসেবে কাজ করেছেন তিমা সিদ্দিকা।

গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন যারযিস আহমেদ। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মইনুল ইসলাম।

৪৫ মিনিট দৈর্ঘ্যের এই ৪কে ফরম্যাটের নাটকটি জনপ্রিয় Web Screen ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

রহস্য, প্রেম ও থ্রিলের মিশেলে ‘পানকৌড়ি মেয়ে’ দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

1

কৃষকদের লোকসানে কমেছে আলু চাষ

2

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

3

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

4

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

5

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

6

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

7

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

8

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

9

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

10

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ায় রণক্ষেত্র শা

11

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

12

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

13

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

14

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ,আইসিসিতে যাচ্ছে চিঠি

15

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

16

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

17

নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

18

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

19

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

20
সর্বশেষ সব খবর