Deleted
প্রকাশ : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

বুধবার (৩ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার। যা গতকাল (২ ডিসেম্বর) মঙ্গলবার ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

সকালে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোও ছড়িয়ে পড়েছে। তবে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা মিলেছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুর এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাবুল রায় বলেন, সকালে খুব শীত ছিল। এবার শীতে আজকেই প্রথম এত শীত পড়েছে।

স্টেশন এলাকায় দু'জন পত্রিকার হকার, আজকে এত শীত যে সকাল বেলা পত্রিকা নেওয়ার জন্য বের হয়ে আসতে খুব কষ্ট হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ ঠান্ডা বেশি ছিল। তবে ঠান্ডা লাগলেও সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করতে বের হলে আর ঠান্ডা লাগে না।

বিরল উপজেলার নুর আলম বলেন, শীত এসে গেছে। মানুষ শীতের কাপড় পরতে শুরু করেছে। গরু-ছাগলকেও শীত নিবারণের জন্য চটের বস্তা পরিয়ে রাখা হচ্ছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

1

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

2

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

3

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

4

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

5

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

6

ওসমান হাদিকে গুলি: নিন্দা ও ক্ষোভ প্রকাশ তারেক রহমানের

7

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

8

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

9

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

10

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

11

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

12

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

13

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

14

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

15

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

16

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

17

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

18

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

19

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

20
সর্বশেষ সব খবর