Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ মাগরিব বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দীন বাবু, উপজেলা বিএনপির সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। মাহফিলে মোনাজাতের মাধ্যমে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও মানুষের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক আদর্শ ও অবদান নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে পাথেয় করে আগামী দিনগুলোতেও দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আর.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

1

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

2

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

3

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

4

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

5

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

6

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্

7

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

8

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

9

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

10

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

11

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

12

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

13

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

14

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরক

15

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

16

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

17

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

18

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

19

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

20
সর্বশেষ সব খবর