Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। রবিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৯৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন। 
 
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮১ হাজার ৪৪২ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৪ হাজার ৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

1

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

2

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

3

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

4

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

5

বিএনপির মনোনয়ন: বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত, ব

6

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

7

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

8

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

9

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

10

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

11

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

12

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

13

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

14

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

15

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

16

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

17

বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

18

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

19

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

20
সর্বশেষ সব খবর