Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি পদে থাকা এক নেতা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে জনসমক্ষে দুধ দিয়ে গোসল করে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া এই নেতার নাম গোলাম রব্বানী। তিনি বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তবে স্থানীয় বিএনপির নেতারা বলছেন, এটি সাজানো নাটক। ওই ব্যক্তি এত দিন ‘গুপ্ত জামায়াত’ হিসেবে বিএনপিতে ছিলেন।

ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে বিএনপিতে অনেক দিন ধরে আছেন। কিন্তু দলের তেমন দায়িত্বে ছিলেন না। এবার ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়ে দলের কার্যক্রম চালাচ্ছিলেন। কিন্তু দলের ইউনিয়ন কমিটির নেতারা বালুর দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁরা মন্ডলেরহাটে একটি ল্যাম্পপোস্ট বিক্রি করে খেয়েছেন। এসব কারণে তাঁকে বাড়িতে কটাক্ষ করা হয়। এ জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে কোন কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

জানতে চাইলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া পদত্যাগ করা নেতাকে ‘গুপ্ত জামায়াত’ বলে দাবি করেন। 

ইলিয়াস মিয়া বলেন, ‘ওরা পারিবারিকভাবে সবাই জামায়াত করে। তিনি বিএনপিতে গুপ্ত হিসেবে ছিলেন। আমরা (সভাপতি) করতে চাইনি। কিন্তু ডিশের ব্যবসা করতেন। ওখানে গ্রুপিং থাকায় সভাপতি হয়।’

দুর্নীতির অভিযোগ মিথ্যা দাবি করে ইলিয়াস মিয়া উল্টো অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে ভিডব্লিউবির কার্ড চেয়েছিল তাঁর কাছে। কিন্তু তাঁরা জনপ্রতিনিধি না হওয়ায় দিতে অপারগতা প্রকাশ করেন। তখন থেকে বিএনপির বিরুদ্ধে উল্টোপাল্টা বলে আসছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন ‘রিওভাইরাস’: মস্তিষ্কে প্র

1

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

2

হাদিকে হত্যাচেষ্টা: সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

3

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

4

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

5

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

6

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

7

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

8

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

9

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

10

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

11

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

12

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

13

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

14

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

15

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

16

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

17

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

18

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

19

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

20
সর্বশেষ সব খবর