Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি  পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি 
পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা!

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম (ইহসান) কে মুঠোফোনে হুমকি দিয়ে পদ বাগিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সংগঠনটির সদস্য আবু তাহেরের বিরুদ্ধে। গেল রোববার (০১ নভেম্বর) হুমকি প্রদানের পর কল রেকর্ডটি নেট দুনিয়ায় ভাইরাল হয়। 

কল রেকর্ডটিতে আবু তাহের বর্তমান বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম (ইহসান) কে বলেন আপনি দায়িত্ব ছেড়ে দেন, না হলে সব হারাবেন। না হলে স্বঘোষিত সভাপতি হিসেবে ঘোষনা দিবো। অথচ এই সংগঠনের নিয়ম অনুয়ায়ী কেন্দ্রীয় কমিটিই জেলা কমিটি প্রদান করে থাকেন। স্থানীয়ভাবে কমিটি বা পদ দেয়ার কোন সুযোগ নেই।

পদ বাগিয়ে নিতে না পেরে মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে কয়েকজন সদস্যকে সাথে নিয়ে জেলা শহরের কালিবাড়িতে অবস্থিত বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন ডেকে বর্তমান সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।  শুধু তাই নয় স্থানীয় সংবাদকর্মীরা কল রেকর্ডটি প্রচার করায় সেখানেই সাংবাদিকদের উপর ক্ষুদ্ধতা প্রকাশ করেন। পরে সাংবাদিকদের তোপের মুখে ক্ষমা চেয়ে বিদায় নেন আবু তাহের। 

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম (ইহসান) বলেন, আবু তাহের কমিটির ১০ নম্বর কার্য নির্বাহী  সদস্য তিনি বেশকিছুদিন ধরে দাবি করছিলেন সহসভাপতি হবেন। যেহেতু কেন্দ্রীয় কমিটি এর অনুমোদন দিয়ে থাকে সেই ব্যবস্থা নেয়া হচ্ছিল। হঠাৎ করেই তিনি ফোন করে সভাপতি পদটি ছেড়ে দিয়ে তাকে সভাপতি বানাতে বলেন। একই সাথে তিনি হুমকিও দেন। এ বিষয়ে আমি অপরাগতা প্রকাশ করায় আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। যা রিতিমত অন্যায় গঠনতন্ত্র বিরোধী। কয়েকজন সদস্য সংগঠনটিকে নস্ট করা চেস্টায় লিপ্ত ছিল আমরা ধারনা করেছিলাম। তাই মির্জা আবু তাহের সহ কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক সিন্ধান্ত নিয়ে রাখি। ভেবেছিলাম তারা সঠিত পথ অবলম্বন করবে। সেই অপেক্ষায় তাদের বিরুদ্ধে সাংগঠিক সিদ্ধান্ত প্রেরণ করা হয়। বর্তমান প্রেক্ষাপটে তা দ্রুত কেন্দ্রে পাঠানো হবে। এমন অবস্থায় বিসিডিএস ভবনে দাপ্তরিক সহ অফিসের মালামাল রয়েছে। তারা সেখানে যেকোন সময় হামলা করতে পারে। এজন্য জেলা প্রশাসনের সহযোগীতাও কামনা করছি। 

সংঠনটির তথ্য বলছে, গেল সরকারের সময় ১৭ বছর বাংলাদেশ   কমিটি আসার পর নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। একটা শ্রেণী তা সইতে না পেরে এমন কার্যক্রমে লিপ্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

1

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

2

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

3

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

4

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

5

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

6

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

7

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

8

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

9

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

10

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

11

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

12

সাভারে পার্কিং করা বাসে আগুন

13

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

14

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

15

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

16

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শ

17

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

18

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

19

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

20
সর্বশেষ সব খবর