Deleted
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপূর্ণ আন্দোলন: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপূর্ণ আন্দোলন: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, দেশটির সাধারণ মানুষের ‘শান্তিপূর্ণ আন্দোলন’ মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সরাসরি হস্তক্ষেপে সহিংস হয়ে উঠেছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) লেবানন সফরকালে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই দুই দেশ প্রকাশ্যে বিক্ষোভ উসকে দেওয়ার কথা স্বীকার করেছে এবং তাদের প্ররোচনাতেই আন্দোলনটি নাশকতামূলক কর্মকাণ্ডে রূপ নিয়েছে। 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি সত্ত্বেও আরাগচি মনে করেন, ইরানে সরাসরি বিদেশি হামলার সম্ভাবনা অত্যন্ত কম। কারণ হিসেবে তিনি অতীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের ব্যর্থতাকে উল্লেখ করেন।

ইরানে চলমান এই সংকটের শুরু হয়েছিল গত ২৮ ডিসেম্বর, যখন অসহনীয় মূল্যস্ফীতি এবং মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। মাত্র কয়েক দিনের মধ্যে সেই বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে তা দেশের শাসনব্যবস্থার বিরুদ্ধে এক বিশাল গণআন্দোলনে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং রাজপথে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। 

মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী, গত ১৩ দিনের এই সহিংসতায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ২০০ ছাড়িয়েছে।

অন্যদিকে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানালেও ইসরাইল সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার সতর্ক করেছেন যে ইরানি সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে দ্বিধা করবে না। 

এ প্রসঙ্গে আরাগচি লেবাননের বৈরুত থেকে জানান, ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত এবং তাদের মনোবল অটুট রয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

1

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

2

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

3

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

4

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

5

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

6

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

7

৩০০ ফিটের আবর্জনা অপসরণ করছে বিএনপির নেতাকর্মীরা

8

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

9

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

10

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

11

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

12

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

13

ইজিবাইকে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

14

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

15

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

16

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

17

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

18

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

19

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

20
সর্বশেষ সব খবর