Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

খুলনা ব্যুরো: মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এমইউজে খুলনার কার্যালয়ে বিদায়ী এবং নতুন কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক যৌথ সভায় এই দায়িত্ববদল প্রক্রিয়া সম্পন্ন হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। তিনি গণমাধ্যম কর্মীদের অধিকার নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যেকার বিভেদ ও অনৈক্যের সুযোগ নিয়ে যেন আর কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ না পায়। তিনি আরও বলেন, বিগত প্রায় ১৬ বছর ধরে জুলুম ও নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। এ জন্য ইউনিয়নকে আরও গতিশীল করতে নবনির্বাচিতদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

এমইউজে খুলনার বিদায়ী সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিনসহ স্থানীয় প্রেসক্লাবের সদস্য সচিব এবং অন্যান্য বিশিষ্ট সাংবাদিক নেতারা।

এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

1

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসু

2

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

3

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

4

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

5

১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ জেলেনস্কির বন্ধুর বিরুদ্ধে

6

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

7

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

8

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

9

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খ

10

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

11

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

12

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেব

13

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

14

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

15

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

16

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

17

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

18

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

19

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

20
সর্বশেষ সব খবর