Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে তিন ফার্মেসি মালিকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কমিটির প্রতিবেদন

ঠাকুরগাঁওয়ে তিন ফার্মেসি মালিকের বিরুদ্ধে অভিযোগ  তদন্ত কমিটির প্রতিবেদন


স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি ও হয়রানির অভিযোগে তিন ফার্মেসি মালিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার তদন্ত কমিটি।
মেসার্স হাবিব ফার্মেসির স্বত্বাধিকারী ও বিসিডিএসের সদস্য মো. হাবিবুর রহমান গত ২২ জুলাই ২০২৬ তারিখে বিসিডিএস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে মেসার্স আজিজ ফার্মেসির স্বত্বাধিকারী মো. আজিজুর রহমান, মেসার্স তামিম ফার্মেসির মো. হায়দার আজাদ এবং লুবনা ফার্মেসির মো. কামরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, ব্যবসায়িক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি ও হয়রানির অভিযোগ আনা হয়।
অভিযোগের পর বিষয়টি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রাপ্ত তথ্য, সংশ্লিষ্ট বিষয়াদি ও অভিযোগের সঙ্গে সম্পর্কিত ঘটনাবলি পর্যালোচনা করে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, অভিযোগের সত্যতা প্রতীয়মান হয়েছে। অভিযোগকারী সম্পূর্ণ ভিত্তিহীন নন এবং অভিযোগে উল্লিখিত বিষয়গুলোর যথেষ্ট সত্যতা তদন্ত কমিটি পেয়েছে।
তদন্ত কমিটির মতামতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য নষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম ও সুনামের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় সমিতির গঠনতন্ত্র ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সদস্যের ব্যবসায়িক কর্মকাণ্ডে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা বা হয়রানি সৃষ্টি না করার জন্য সতর্ক করা এবং সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও পেশাগত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের এই তথ্য অনুযায়ী, বিষয়টি এখন সমিতির পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. মোঃ ইহসানুল  ইসলাম (ইহসান) জানান, তদন্ত সত্যতা পেয়েছে। জেলা কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার পাশাপাশি কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে জানানো হবে ব্যবস্থা গ্রহনের জন্য। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

1

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

2

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

3

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

4

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

5

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

6

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

7

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

8

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

9

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

10

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

11

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

12

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

13

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

14

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

15

কোনো পক্ষ নয়, পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ

16

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

17

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

18

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

19

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

20
সর্বশেষ সব খবর