Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা  ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ

রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সেখানে পুলিশের পালটা পালটি ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার ( ২৫ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। শাহবাগে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।

তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

পালটা পালটি ধাওয়ায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন।

ওসি খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।

জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন ৪৭তম বিসিএসের একদল লিখিত পরীক্ষার্থী। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথেও অবরোধ করেন। এছাড়া অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএসগুলোতে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।

এদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

আইএ.সকালবেলা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

1

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

2

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

3

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

4

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

5

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

6

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

7

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

8

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

9

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

10

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

11

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

12

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

13

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

14

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

15

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

16

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

17

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

18

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

19

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

20
সর্বশেষ সব খবর