Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি: পদ দেখে, পদ দেখায়’—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার চকহলদি দারুল উলুম কাওমী হাফিজিয়া মাদ্রাসায় ভিওডি বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সালাম রুবেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের এবং অথিতিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে ভিওডি বাংলা চ্যানেলের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কেক কাটার সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল ইসলাম শাহ্ (রেদো), ১ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, চখমিল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলী, ১ নং গড়েয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুল হক এবং জুয়েল। এ ছাড়া কালের কণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি আরিফ হাসান, সোনালী নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি আল আমিন ইসলাম, দৈনিক প্রাইভেট ডিটেকটিভের ঠাকুরগাঁও প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রোহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ভিওডি বাংলা সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে আসছে। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরাই ভিওডি বাংলার অন্যতম লক্ষ্য। বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা। আগামী দিনগুলোতেও আরও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

1

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

2

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

3

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

4

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

5

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

6

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

7

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

8

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

9

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

10

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

11

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

12

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হা

13

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

14

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

15

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

16

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

17

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

18

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

19

তারেককে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার আহ্বান জানালেন ইসি সচি

20
সর্বশেষ সব খবর