Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য সফরে অক্সফোর্ড-ক্যামব্রিজে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরবেন -ড. শহীদ উজ জামান

যুক্তরাজ্য সফরে অক্সফোর্ড-ক্যামব্রিজে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরবেন -ড. শহীদ উজ জামান

স্টাফ রিপোর্টার। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং Start Humanitarian Hub Bangladesh-এর চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব, জলবায়ু-সহনশীলতা, মানবিক কার্যক্রম, গবেষণা, প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরকালে ড. জামান University of Bath, University of Oxford-এর Smith School of Enterprise and the Environment, Start Network এবং University of Cambridge-এর Cambridge Institute for Sustainability Leadership (CISL)-এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন Eco College-এর Principal অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং Youth Engagement-এর Team Leader শাশ্বত জামান। ইএসডিও সূত্রে জানা গেছে, সফরের অন্যতম লক্ষ্য বাংলাদেশের মাঠপর্যায়ের উন্নয়ন অভিজ্ঞতা, স্থানীয় নেতৃত্ব, গবেষণা ও উচ্চশিক্ষা, জলবায়ু-সহনশীলতা, মানবিক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক গবেষণা, উদ্ভাবন ও অংশীদারত্বের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা। Bath বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষা নিয়ে বৈঠক। সফরের শুরুতে আগামি ২২ ও ২৩ সেপ্টেম্বর University of Bath-এর Department of Social and Policy Sciences-এর অধ্যাপক ও গবেষকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন ড. জামান। Professor Joe Devine ও Dr Mathilde Maîtrot-এর সঙ্গে এসব বৈঠকে ESDO ও University of Bath-এর বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া postgraduate student placement programme, যৌথ গবেষণা, community-led development, climate resilience and Just Transition, সামাজিক সুরক্ষা, জীবিকায়ন, চরম দারিদ্র্য, locally led humanitarian action, যুব দক্ষতা, জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি এবং applied research নিয়ে মতবিনিময় হবে। ‘Leveraging Research for Change’ উদ্যোগের আওতায় গবেষণাকে নীতি ও বাস্তব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করা, যৌথ গবেষণা ও প্রকাশনা, working paper series, আন্তর্জাতিক সম্মেলন এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসবে। একই সঙ্গে সম্প্রতি বাংলাদেশ সরকারের অনুমোদন পাওয়া Eco University of Science & Technology (EUST)-এর curriculum, teaching-learning approach, practical and field-based education, গবেষণা সংযুক্তি এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে। Oxford World Forum-এ বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরবেন ২৯ সেপ্টেম্বর University of Oxford-এর Smith School of Enterprise and the Environment আয়োজিত ‘World Forum on Enterprise and the Environment 2026’-এ delegate হিসেবে অংশ নেবেন ড. শহীদ উজ জামান। দিনব্যাপী এই ফোরামে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার ভবিষ্যৎ, Green Geoeconomics, জলবায়ু মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, Paris 2.0, জলবায়ু সহযোগিতা, extreme heat মোকাবিলায় multisectoral resilience এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় climate leadership নিয়ে আলোচনা হবে। এ আয়োজনে বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, locally led development, anticipatory action, জলবায়ু অর্থায়ন এবং Global South-এর সিভিল সোসাইটি সংগঠনগুলোর অভিজ্ঞতা আন্তর্জাতিক বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন তিনি। Start Network-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ৩০ সেপ্টেম্বর লন্ডনের FORA, 60 London Wall-এ Start Network-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ড. শহীদ উজ জামান। বৈঠকে ESDO, Start Network এবং Start Humanitarian Hub Bangladesh-এর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি locally led humanitarian action, anticipatory action, climate resilience, risk financing এবং humanitarian localisation-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে স্থান পাবে। বাংলাদেশের স্থানীয় সংগঠনগুলোর নেতৃত্বে মানবিক কার্যক্রম, দুর্যোগের আগাম প্রস্তুতি ও অর্থায়ন, স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং Global South-এর প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বকে আন্তর্জাতিক মানবিক ব্যবস্থায় আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হবে। Cambridge-এ টেকসই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক ফোরাম সফরের শেষ পর্যায়ে ১ অক্টোবর University of Cambridge-এর Cambridge Institute for Sustainability Leadership (CISL)-এ অনুষ্ঠিত Sustainable Technology Innovation Forum-এ অংশ নেবেন ড. শহীদ উজ জামান। CISL তাঁর অংশগ্রহণ নিশ্চিত করেছে। CISL ও Taiwan-এর National Institute of Applied Research (NIAR)-এর সহযোগিতায় আয়োজিত এ ফোরামে সরকার, একাডেমিয়া, শিল্প, বিনিয়োগ খাত এবং innovation ecosystem-এর প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনায় semiconductors, artificial intelligence and edge computing, smart healthcare এবং sustainable technology innovation গুরুত্ব পাবে। ফোরামে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে প্রযুক্তির অন্তর্ভুক্তিমূলক ব্যবহার, ESDO-এর digital transformation, responsible AI, cashless microfinance, inclusive finance, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উন্নয়ন কার্যক্রমে উদীয়মান প্রযুক্তির সম্ভাবনা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান। ড. শহীদ উজ জামান বলেন, “আমাদের লক্ষ্য শুধু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরি করা নয়; বাংলাদেশের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান ও আমাদের উদ্ভাবনকে বিশ্বের মানসম্পন্ন গবেষণা, শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করা।” তিনি বলেন, “EUST-এর মাধ্যমে আমরা এমন একটি উচ্চশিক্ষা ও গবেষণা পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে আন্তর্জাতিক মানের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বাংলাদেশের বাস্তব সামাজিক, অর্থনৈতিক, জলবায়ু ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ সমাধান এবং তরুণদের বৈশ্বিক কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত হবে।” ESDO মনে করছে, এই সফরের মাধ্যমে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আন্তর্জাতিক অংশীদারত্ব আরও সুসংহত হবে। একই সঙ্গে EUST-এর আন্তর্জাতিক একাডেমিক সংযোগ, ESDO-এর গবেষণা ও জ্ঞানভিত্তিক কার্যক্রম, বাংলাদেশের locally led development ও humanitarian leadership এবং Global South-এর বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক নীতি ও জ্ঞানচর্চায় আরও দৃশ্যমান করার সুযোগ তৈরি হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

1

৩০০ ফিটের আবর্জনা অপসরণ করছে বিএনপির নেতাকর্মীরা

2

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

3

হাসিনার আস্থা না থাকায় মামলায় লড়বেন না পান্না

4

জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়: প্রধান উপদে

5

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

6

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

7

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

8

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

9

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

10

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

11

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

12

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

13

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

14

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

15

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

16

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

17

চাঁদা দিতে হুমকি, পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

18

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

19

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

20
সর্বশেষ সব খবর