Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে আয়ারল্যান্ডের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। প্রথম ইনিংসের লিড মিলিয়ে সফরকারী আয়ারল্যান্ডকে তারা মোট ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে। তবে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে আবারও আক্ষেপ নিয়ে ফিরলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ ভারতের কানপুরে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে এই ম্যাজিক ফিগারের দেখা পাচ্ছেন না তিনি। আজও (শনিবার) তিনি আশা জাগিয়ে ব্যক্তিগত ৮৭ রানে আউট হন। এক বছর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির পর টেস্টের ১৯ ইনিংসে ব্যাট করেছেন মুমিনুল। এই সময়ের মাঝে এ নিয়ে দ্বিতীয়বার ৮৭ রানেই সন্তুষ্ট থাকতে হলো সাবেক এই টাইগার অধিনায়ককে। এ ছাড়া মুমিনুল ৮২ রানের ইনিংসসহ ৫টি ফিফটি করেছেন। সেঞ্চুরিখরা কাটানোর অপেক্ষাটা আরও বাড়ল তার।

ইনিংস ঘোষণার সময় শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ৫৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তিনি তার মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

1

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

2

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

3

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

4

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

5

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

6

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

7

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

8

ফিরবেন তারেক রহমান, সব গুছিয়ে রাখছে বিএনপি

9

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

10

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

11

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

12

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

13

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

14

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

15

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

16

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

17

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

18

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

19

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

20
সর্বশেষ সব খবর