Deleted
প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদিকে হত্যাচেষ্টা, হামলাকারীরা ভারত চলে গেছে: জুলকারনাইন সায়ের

হাদিকে হত্যাচেষ্টা, হামলাকারীরা ভারত চলে গেছে: জুলকারনাইন সায়ের

ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি জানান, তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান সায়ের।

জুলকারনাইন সায়ের লিখেন, ‘ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ‍্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।’

তিনি আরও লিখেন, ‘ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত‍্যাকারীরা ভারতে অবস্থান করছে।’

সায়ের জানান, ‘নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একইরকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে।’

‘এদিকে মূল শ‍্যুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিলো চারটি গুলি করার।’ 

সূত্রের বরাতে সায়ের বলেন, ‘ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক‍্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদ, যাকে গত ১৩ মে ২০২৫ রাজধানী ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়। তবে ২৯ জুলাই ২০২৫ সাজ্জাদ সুপ্রীম কোর্ট হতে জামিন প্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।’

‘অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসকল অস্ত্রধারী ক‍্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে, তাদের প্রত্যকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি’ বলে মনে করেন জুলকারনাইন সায়ের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

1

গণভোটের ফলাফল জানালো ইসি

2

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

3

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

4

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

5

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

6

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

7

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

8

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

9

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

10

যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত:

11

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

12

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

13

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

14

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

15

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

16

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

17

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

18

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে কেন পালালেন আলী রীয়াজ? মোশাররফ

19

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

20
সর্বশেষ সব খবর