Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

গাইবান্ধা প্রতিনিধি: "সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ" স্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় গাইবান্ধায় সাঁওতাল নারীদের নিয়ে একটি সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানায় অবস্থিত আলোরঘর শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে অবলম্বন এবং জনউদ্যোগ যৌথভাবে আলোচনা সভা, গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বর্ণিল এই আয়োজনে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক রজতকান্তি বর্মন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আকতার, নারী নেত্রী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু, ধ্রুবতারার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন অবলম্বনের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান মুকুল ও ইউএন-উইমেন-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ায় বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাই সাঁওতাল নারীদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

1

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

2

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

3

জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা : চরমোনাই পী

4

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

5

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

6

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

7

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

8

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

9

সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন

10

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

11

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

12

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

13

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

14

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

15

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

16

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

17

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

18

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

19

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

20
সর্বশেষ সব খবর