Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

মিয়ানমারে সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ভোটের প্রথম দুই ধাপ হবে ২৮ ডিসেম্বর ও ১১ জানুয়ারি। এই দুই ধাপে মোট ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোটগ্রহণ হবে।

রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় ধাপে ৬৩টি টাউনশিপে ভোট অনুষ্ঠিত হবে।
মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং আগেই স্বীকার করেছেন, সারা দেশে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না।

২০২১ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশে সেনাশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত হতে থাকে সশস্ত্র প্রতিরোধ।

দেশটিতে চলমান গৃহযুদ্ধের মধ্যেই ভোটগ্রহণের পরিকল্পনা ঘোষণা করা হলো। তবে ভোট গণনা ও নির্বাচনের ফল ঘোষণার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, একটি স্থিতিশীল প্রশাসন গঠনের লক্ষ্যে যুদ্ধক্ষেত্র থেকে নির্বাচনি প্রক্রিয়ায় যাওয়ার সামরিক সরকারের এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। তবে জান্তা সরকারের দাবি, এই নির্বাচন জনগণের সমর্থন পাচ্ছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

1

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

2

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

3

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

4

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

5

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

6

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

7

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

8

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

9

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

10

শান্তিপূর্ণ নির্বাচন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততার ওপর

11

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

12

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

13

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

14

হঠাৎ অবশ হয়ে যাওয়া 'জিবিএস' রোগ

15

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

16

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

17

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

18

টাকা আত্মসাতের অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া

19

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

20
সর্বশেষ সব খবর