Deleted
প্রকাশ : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু কেড়ে নিল নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন

ডেঙ্গু কেড়ে নিল নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন

চট্টগ্ৰামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মুসলেহ শাফী নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক প্রতিভাবান শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোরের দিকে নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মুসলেহ শাফী নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার চৌধুরীপাড়ার কলেজ রোড এলাকার বাসিন্দা এবং মো. মাইনুদ্দিনের সন্তান ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত প্রায় দুই মাস ধরে শাফী অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে তাঁর জন্ডিস রোগ ধরা পড়ে এবং পরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। বাড়িতে বিশ্রাম নেওয়া সত্ত্বেও তাঁর স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় তাঁকে দ্রুত নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। অবশেষে সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।

মুসলেহ শাফীর সহপাঠী ওয়াসিফ আসিফ তাঁর স্মৃতিচারণ করে গণমাধ্যমকে বলেন, শাফী অত্যন্ত পরিশ্রমী এবং মিশুক প্রকৃতির ছিল। খুব অল্প সময়ের মধ্যেই সবার সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারত। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে আমরা সবাই গভীর শোকে আচ্ছন্ন।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী শিক্ষার্থী ছিল। তাঁর এই অকাল প্রয়াণ আমাদের বিভাগের জন্য একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এদিকে, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৩ হাজার ৭৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেন এবং একই সময়ে মোট ২০ জনের মৃত্যু হলো।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম যুক্তরাষ্ট্রের প্রত্যাহার

1

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

2

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

3

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

4

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

5

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

6

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

7

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

8

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

9

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

10

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

11

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএ

12

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

13

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

14

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

15

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

16

মিয়ানমার থেকে গুলি এসে লাগলো বাংলাদেশির গায়ে

17

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

18

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

19

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

20
সর্বশেষ সব খবর