Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা-মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই হাজার টাকা চুরির জন্য এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, দুই হাজার টাকা চুরি করে ধরা পড়ায় গৃহকর্মী আয়েশার সঙ্গে বাগবিতণ্ডা হয় গৃহকর্তী লায়লা ফিরোজের।

এতে ক্ষিপ্ত হয়ে পর দিন পরিকল্পিতভাবে বাসা থেকে ছুরি নিয়ে এসে লায়লাকে হত্যা করে। এসময় মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ ঘুমে ছিল। 

গৃহকর্মীর সঙ্গে মায়ের ধস্তাধস্তিতে তার ঘুম ভেঙে যায়। সে ইন্টারকমে দারোয়ানকে ঘটনা জানাতে গেলে তাকেও হত্যা করেন আয়েশা।

এ ঘটনায় আয়েশার স্বামী রাব্বীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। তিনি জানান, স্বামী রাব্বী হত্যাকাণ্ডের পরে আয়েশাকে ঢাকা থেকে পালাতে সাহায্য করে।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

1

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

2

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

3

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

4

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

5

নিউইয়র্কে প্রবেশ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে: মামদ

6

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

7

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

8

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

9

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের দেশব্যাপী বিক্ষোভ সোমব

10

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

11

নির্বাচনের আগে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

12

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

13

দুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

14

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

15

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকি

16

সিসিইউতে খালেদা জিয়া

17

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

18

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

19

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

20
সর্বশেষ সব খবর