Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতালে

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতালে

শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ সারাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে পড়ে তিনি সহ মোট তিনজন নিহত হন। এসময় তারা একটি মাংসের দোকানে দাঁড়িয়ে ছিলেন।

নিহত রাফিউল ইসলাম রাফি (২০) এর মা নুসরাত (৪৪) এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখনও তার ছেলের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন না।

রাফিউলের সহপাঠীরা জানান, ছুটির দিনে রাফি ও তার মা মাংস কিনতে বংশাল এলাকার মাংসের দোকানে গিয়েছিলেন। দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় তাদের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে, এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

অন্যদিকে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত মোট ৬ জন নিহতের খবর পাওয়া গেছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ৬ জনের মধ্যে ঢাকায় তিনজন (সবুজ, রাফিউল ও অজ্ঞাত একজন), নরসিংদীতে দুইজন (ওমর নামে এক শিশু সহ) এবং নারায়ণগঞ্জে একজন (এক নবজাতক) নিহত হন। রাজধানীর কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ার ঘটনায় নিহত তিন পথচারীর মধ্যে রাফিউল একজন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে তিন ফার্মেসি মালিকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কমিট

1

আবারও দেশে ভূমিকম্প

2

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

3

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

4

হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরান

5

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

6

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

7

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

8

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

9

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

10

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু চলতি মাসেই

11

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

12

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

13

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

14

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

15

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

16

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

17

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

18

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

19

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

20
সর্বশেষ সব খবর