Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

ইন্দোনেশিয়ায় একটি নার্সিং হোমে আগুন লেগে ১৬ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আজ সোমবার এএফপির প্রতিবেদনে স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানানো হয়, উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাদোর একটি নার্সিং হোমে এ অগ্নিকাণ্ড ঘটে।

শহরটির ফায়ার অ্যান্ড রেস্কিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু জানান, নার্সিং হোমটিতে স্থানীয় সময় রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় ১৬ জন নিহত এবং ৩ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।

জিমি জানান, ভুক্তভোগীদের অনেক দেহ তাঁদের ঘরের ভেতরেই পাওয়া গেছে। তিনি আরও যোগ করেন, সন্ধ্যায় যখন আগুন ছড়িয়ে পড়ে তখন বয়স্ক বাসিন্দাদের অনেকেই সম্ভবত তাদের নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন।

কর্তৃপক্ষ ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাঁদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় সম্প্রচার মাধ্যম মেট্রো টিভি-তে প্রচারিত ফুটেজে দেখা গেছে, আগুন নার্সিং হোমটিকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে এবং স্থানীয়রা এক বৃদ্ধ ব্যক্তিকে সরিয়ে নিতে সাহায্য করছেন।

১৭ হাজারেরও বেশি দ্বীপের দক্ষিণ-পূর্ব এশীয় এই দ্বীপরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা বিরল নয়। চলতি মাসেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হন। ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছিলেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

1

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

2

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

3

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

4

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

5

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

6

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই

7

জুলাই সৈনিকের নিরাপত্তা কোথায়? প্রশ্ন আজহারীর

8

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

9

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

10

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

11

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

12

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

13

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

14

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

15

বাংলাদেশে বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন ‘রিওভাইরাস’: মস্তিষ্কে প্র

16

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

17

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

18

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

19

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

20
সর্বশেষ সব খবর