Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশোরগঞ্জের এসপি

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশোরগঞ্জের এসপি

ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে গ্রেপ্তার করার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে সুপারিশ আসায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) কিশোরগঞ্জ মডেল থানায় আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসপি ড. ফরহাদ হোসেন রাজনৈতিক দলগুলোর এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আশাহত হই, যদি কোন ব্যাক্তির বিরুদ্ধে ফ্যাসিস্ট আমলের সংযুক্ত থাকার কোন তথ্য থাকে অথবা তার আচরণ পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়, সেক্ষেত্রে যদি কোন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়, তখন আমরা দেখি কোন কোন রাজনৈতিক দল আমাদেকে সুপারিশ করছেন তখন আমরা ব্যাথাতুর হই, আমাদের হৃদয়ে কষ্ট অনুভব করি।”

অনুষ্ঠানে তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনী বর্তমানে জনবান্ধব হওয়ার চেষ্টা করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ যখন পেশাদারত্বের পরিচয় দিচ্ছে, তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে ছাড় দেওয়ার চেষ্টা করা হলে তা পুলিশের মনোবলকে বাধাগ্রস্ত করে। 

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। পুলিশের শীর্ষ কর্মকর্তার এমন সাহসী এবং স্পষ্ট বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

1

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

2

যুক্তরাষ্ট্র সক্ষমতার পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প

3

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

4

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

5

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

6

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

7

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

8

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

9

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

10

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

11

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

12

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

13

দিল্লি যেভাবে উপস্থাপন করছে সেটা গ্রহণযোগ্য না : পররাষ্ট্র উ

14

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

15

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

16

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএ

17

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

18

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

19

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

20
সর্বশেষ সব খবর