Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ

সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল থেকেই ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নিচ্ছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত প্রশাসকরা। একই সঙ্গে, এই পাঁচটি ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে এবং নিয়মিত ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক আজ সকালে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, এখন থেকে ব্যাংকগুলো 'ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ'-এর আওতায় পরিচালিত হবে। সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বিকেল ৪টায় একটি সংবাদ সম্মেলন ডেকেছেন।

কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি ব্যাংকের জন্য প্রশাসক নিয়োগ এবং তাদের কার্যপরিধি নির্দিষ্ট করে দিয়েছে। প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রত্যেক আমানতকারীকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে।

নতুন ব্যাংকের মূলধন ও বর্তমান সংকট:

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচটি ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হবে, তার মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার জোগান দেবে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের দেওয়া হবে ১৫ হাজার কোটি টাকার শেয়ার।

একীভূত হতে যাওয়া এই পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর জমা রয়েছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা। আশঙ্কাজনক বিষয় হলো, এই ঋণের মধ্যে এক লাখ ৪৭ হাজার কোটি টাকা বা ৭৬ শতাংশই এখন খেলাপি।

ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ইউনিয়ন ব্যাংকের (৯৮ শতাংশ)। পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৭ শতাংশ, গ্লোবাল ইসলামীর ৯৫ শতাংশ, সোশ্যাল ইসলামীর ৬২ দশমিক ৩০ শতাংশ এবং এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ ৪৮ দশমিক ২০ শতাংশ।

আমানতকারীদের সুরক্ষা ও অর্থ ফেরত:

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই একীভূতকরণের প্রধান লক্ষ্য আমানতকারীদের সুরক্ষা দেওয়া। প্রথম ধাপে আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত পাবেন আমানত সুরক্ষা তহবিল থেকে। কারও দুই লাখ টাকা জমা থাকলে তিনি সম্পূর্ণ অর্থই পাবেন। এর বেশি থাকলেও প্রথম ধাপে দুই লাখ টাকা দেওয়া হবে। বাকি অর্থ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করা হবে, যা মূলধন হিসেবে সরকারের দেওয়া অর্থ, নতুন আমানত সংগ্রহ ও ঋণ আদায়ের মাধ্যমে বাড়ানো হবে।

মেয়াদী আমানতের ক্ষেত্রে গ্রাহকরা আসলের সঙ্গে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন এবং সঞ্চয়ী বা চলতি হিসাবের গ্রাহকরা তাদের জমাকৃত সম্পূর্ণ আসল অর্থ ফেরত পাবেন।

কোন ব্যাংকে কে প্রশাসক:

প্রশাসকরা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই পর্ষদ ভেঙে যাওয়ায় এমডিদের চুক্তিও বাতিল বলে গণ্য হবে।

  • এক্সিম ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম।

  • সোশ্যাল ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন।

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার।

  • গ্লোবাল ইসলামী ব্যাংক: পরিচালক মো. মোকসুদুজ্জামান।

  • ইউনিয়ন ব্যাংক: পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।

প্রশাসকদের প্রাথমিক কাজ হবে, একীভূতকরণের জন্য সেনাকল্যাণ ভবনে স্থাপিত কার্যালয়ে প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ করা, যা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সমন্বয় করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

1

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

2

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

3

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

4

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

5

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

6

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

7

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

8

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

9

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

10

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

11

সাংবাদিক ও সোর্সের আড়ালে ‘আওয়ামী ক্যাডার’ ফরহাদ: সাতক্ষীরায়

12

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

13

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

14

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

15

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

16

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

17

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

18

‘রানা প্লাজা ধস’ ছিল আওয়ামী লীগের তৈরি ট্র্যাজেডি

19

হাসিনার মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে এলেন জুলাইযোদ্ধারা

20
সর্বশেষ সব খবর