Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ‘ব্যাটালিয়ন-৭১’ পরিচয়ে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহান চৌধুরী উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

চিঠিতে বলা হয়েছে,আসসালামু আলাইকুম।

আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন।
আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

চিঠির নিচে লেখা রয়েছে— মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার। 

জিডিতে শাহজাহান চৌধুরী উল্লেখ করেন, আমি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

আমি ইতিপূর্বে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ রবিবার সকাল ৯টার দিকে আমার বাড়িতে উখিয়া ডাক বিভাগের একজন পিয়ন অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীদের পাঠানো আমার নাম ঠিকানা লেখা একটি চিঠি নিয়ে আসেন। 

চিঠিটি খুলে দেখতে পাই, আমাকে উদ্দেশ্য করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য লেখা রয়েছে এবং চিঠির পেছনে পৃষ্ঠায় একটি সাদা কাপড়ের ঠুকরো (যা-কাফনের কাপড় হিসাবে বুঝানো হয়েছে)। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ থেকে বিরত থাকি। অন্যথায় আমার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে।’

জিডিতে তিনি আরো উল্লেখ করেন, চিঠিতে আমার ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির ভাষা ও বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, ‘শাহাজাহান চৌধুরী হুমকির ঘটনায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

1

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

2

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদ

3

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

4

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

5

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

6

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

7

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

8

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

9

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

10

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

11

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

12

বাড়িতে ককটেল বিস্ফোরণ, যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

13

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

14

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

15

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্

16

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

17

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

18

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

19

নরসিংদী থেকে হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার: র‌্যাব

20
সর্বশেষ সব খবর