Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রমণ’

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর  ট্রাম্পের ‘শুল্ক আক্রমণ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে— এমন দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে, যখন দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ টানা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। খবর বিবিসির।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তবে ইরানের সঙ্গে ব্যবসা বলতে ঠিক কোন ধরনের লেনদেন বোঝানো হচ্ছে—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।

এই নতুন শুল্ক ঘোষণার আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

 
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার বলেন, বিমান হামলাসহ বিভিন্ন সামরিক বিকল্প এখনো ‘টেবিলে রয়েছে।’

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যে কোনো দেশ ব্যবসা করলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

তিনি আরো যোগ করেন, এই আদেশ চূড়ান্ত ও অপরিবর্তনীয়।

তবে হোয়াইট হাউস এখনো এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি; বিশেষ করে কোন কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের দৃষ্টিতে রিজিক বৃদ্ধির আধ্যাত্মিক রহস্য

1

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

2

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

3

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

4

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

5

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

6

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

7

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

8

মারা গেছেন ওসমান হাদি

9

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

10

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

11

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

12

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

13

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

14

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

15

রাজধানীতে জেঁকে বসেছে তীব্র শীত

16

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

17

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

18

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

19

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

20
সর্বশেষ সব খবর