Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আগুন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে খবর দিয়েছে সেখানকার স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ। খবর বিবিসির।

ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন।

এ ঘটনায় আরো ৭৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন তাদের কর্মী।

কর্মকর্তারা বলছেন, আগুন এখন প্রায় সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। আগুন নিভে যাওয়া ভবনগুলোতে এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

হংকংয়ের ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের আটটি ব্লকে মোট ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের বাইরে আপনজনকে খুঁজে মরিয়া হয়ে অপেক্ষা করছেন অনেকে।

এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

1

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

2

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

3

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

4

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

5

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

6

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

7

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

8

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

9

বিক্ষোভের মুখে চট্টগ্রামে মনোনয়ন বদল: আশার আলো দেখছেন কিশোরগ

10

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

11

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

12

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

13

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

14

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

15

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

16

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হ

17

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

18

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

19

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

20
সর্বশেষ সব খবর