Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

রাতভর বৃষ্টির ফলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কালভার্ট ভেঙে পড়েছে। শনিবার (১ নভেম্বর) ভোরে বিনোদপুর ইউনিয়নের নলবনা খালের ওপর নির্মিত এই কালভার্ট ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে উপজেলার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।

যাতায়াতের সুবিধার জন্য খালটির ওপর ২০১৫-১৬ অর্থ বছরে ৩২ লাখ ৫৩ হাজার ৬৩০ টাকা ব্যয়ে লছমনপুর কালভার্ট নির্মাণ করে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। কালভার্টটির ওপর দিয়ে উপজেলার শ্যামপুর, বিনোদপুর ও শাহাবাজপুর ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা সিফাত রানা বলেন, ‘বৃষ্টির পানির প্রচুর স্রোতের কারণে কালভার্টটি ভেঙে গেছে। যার ফলে অনেক মানুষের যাতায়াতে সমস্যা হবে। তাই দ্রুত যেন কালভার্টটি নির্মাণ করা হয় সেই দাবি জানাচ্ছি।’

বিনোদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহা. কলিজ উদ্দিন বলেন, ‘নলবনা খালটি দিয়ে পাগলা নদীতে বৃষ্টির পানি নেমে যায়। আর লছমনপুর কালভার্টটি দিয়ে তিনটি ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। শুক্রবার রাতভর বৃষ্টির কারণে কালভার্ট ভেঙে গেছে। যার ফলে মানুষজন যাতায়াত করতে পারছে না।’

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. আজহার আলী বলেন, ‘উপজেলার বিনোদপুর ইউনিয়নে অবস্থিত একটি কালভার্ট ভেঙে পড়েছে। এখন আপাতত মাটি ফেলে রিপায়িরিংয়ের কাজ করা হবে। এ ছাড়া, কালভার্টটিতে পানির স্রোতের কারণে ফাটল দেখা গেছে। তাই ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় কালভার্ট নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন।’


সকালবেলা/এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

1

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

2

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

3

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

4

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

5

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

6

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

7

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে আমেরিকা-ইসরাইল’

8

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

9

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

10

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

11

ভূমিকম্পের বাস্তবতা নিয়ে নির্মিত পাঁচটি আলোড়ন সৃষ্টিকারী স

12

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

13

দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

14

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

15

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

16

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

17

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

18

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

19

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

20
সর্বশেষ সব খবর