Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বারের আইনজীবীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিন আদালতের হাজতখানায় নেওয়ার সময় পুলিশের একজন সদস্যের ওপর ক্ষিপ্ত হয়ে সাবেক এই মন্ত্রীকে বলতে শোনা যায়, "এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ।"

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার সামনে এই ঘটনা ঘটে।

এদিন বেলা ১১টার দিকে কামরুল ইসলামকে আদালতের অষ্টম তলায় তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামি ঘটনার সঙ্গে জড়িত এবং তিনি এই হামলার ইন্ধনদাতা। তাই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী ও নসিম চৌধুরী আদালতে ওকালতনামা জমা দেন। তারা জানান, পরবর্তীতে জামিনের বিষয়ে শুনানি করবেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে কামরুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

শুনানি শেষে কামরুল ইসলামকে আদালতের লিফটে করে নামানো হয়। লিফট থেকে নেমে হাজতের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাঁটতে বললে সাবেক এই মন্ত্রী রেগে যান। তিনি লাঠিতে ভর দিয়ে আস্তেধীরে হাঁটেন এবং মাঝে মাঝে তাকে দাঁড়িয়ে যেতেও দেখা যায়। ওই সময় এক পুলিশ সদস্য বারবার বাঁশিতে ফুঁ দিচ্ছিলেন।

তখন কামরুল ইসলাম ওই পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, "এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ।" এরপর ওই পুলিশ সদস্য তার সামনে থেকে সরে যান। পুলিশ সদস্যদের সহযোগিতায় তিনি লাঠিতে ভর দিয়ে হাজতে ফেরেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে যাত্রা করে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

1

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

2

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

3

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

4

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

5

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

6

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

7

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

8

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

9

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

10

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

11

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

12

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

13

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

14

ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চাল

15

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

16

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

17

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

18

শান্তি চুক্তি যুদ্ধ অবসানের ‘চূড়ান্ত প্রস্তাব’ নয়: ট্রাম্প

19

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

20
সর্বশেষ সব খবর