Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হারালেন ইতালীয় সাংবাদিক

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হারালেন ইতালীয় সাংবাদিক

ইসরায়েল কি গাজা পুনর্গঠনের খরচ বহন করবে— এমন প্রশ্ন করায় একজন ইতালীয় সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোমভিত্তিক সংবাদমাধ্যম নোভা নিউজ এজেন্সির ব্রাসেলসভিত্তিক প্রতিনিধি গ্যাব্রিয়েল নুনজিয়াতি জানান, তাকে ইমেইলের মাধ্যমে জানানো হয় যে, তার সঙ্গে সংস্থার চুক্তি শেষ করা হচ্ছে। 
মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ওই সাংবাদিক মাত্র এক মাস আগে সেখানে কাজ শুরু করেন। ইতালির ফ্যানপেজ ওয়েবসাইটে প্রথম এই খবর প্রকাশিত হয়।
ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর ইউরোপীয় কমিশনের এক সংবাদ সম্মেলনে। সেখানে নুনজিয়াতি কমিশনের মুখপাত্র পাউলা পিনহোকে ওই সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনারা বহুবার বলেছেন যে রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের জন্য খরচ দিতে হবে। তাহলে ইসরায়েল যেহেতু গাজার বেসামরিক অবকাঠামোর প্রায় সবকিছু ধ্বংস করেছে, ইসরায়েলকে কি গাজার পুনর্গঠনের জন্য অর্থ প্রদান করা উচিত নয়?’
এই প্রশ্নের পরপরই তাকে বরখাস্ত করা হয়।
ঘটনাটি ইউরোপীয় সংবাদমাধ্যমে মিডিয়া সেন্সরশিপ এবং ইসরায়েল সংক্রান্ত পশ্চিমা দ্বিচারিতার সমালোচনা তুলে এনেছে।
অনেকে বলছেন, সাংবাদিকদের স্বাধীনভাবে প্রশ্ন তোলার অধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে—বিশেষ করে যখন সেই প্রশ্নগুলো পশ্চিমা রাষ্ট্র বা তাদের মিত্রদের দায়বদ্ধতার বিষয় স্পর্শ করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

1

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার: ডিএ

2

১৪ জনকে সাথে নিয়ে শুক্রবার বেগম জিয়াকে নেয়া হবে লন্ডনে

3

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

4

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

5

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

6

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

7

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

8

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

9

মায়ের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ তারেক রহমানের

10

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

11

এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা

12

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

13

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

14

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

15

নিউইয়র্ক মেয়র নির্বাচন, যেসব কারণে এগিয়ে মুসলিম প্রার্থী

16

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

17

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

18

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

19

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

20
সর্বশেষ সব খবর