Deleted
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া অফিস

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া অফিস

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার (৫ জানুয়ারি) ভোরে এই ভূকম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
 
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
 
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আনুমানিক ৩৫ কিলোমিটার। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইএমএসসি জানায়, ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়।
 
ভৌগোলিক অবস্থানের কারণে উৎপত্তিস্থলের কাছাকাছি হওয়ায় সিলেট অঞ্চলে ভূমিকম্পের কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে। সেখানে এর মাত্রা ছিল ৫.৪।
 
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল ভূমিকম্পের কেন্দ্রের খুব কাছাকাছি হওয়ায় এখানে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতায় নজিরবিহীন সংকটে ইসরাইল

1

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

2

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

3

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

4

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

5

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

6

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

7

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

8

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

9

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

10

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

11

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

12

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ,আপাতত খালেদা জিয়াকে লন্ডন নেয়া স

13

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

14

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ন

15

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

16

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

17

কেমন ছিল নবীজির বিজয় উদযাপন

18

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

19

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

20
সর্বশেষ সব খবর