Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নীলফামারী উত্তরা ইপিজেডের চারটি শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নীলফামারী উত্তরা ইপিজেডের চারটি শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিক অসন্তোষের কারণে চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে কারখানাগুলোর কর্তৃপক্ষ এই বন্ধের নোটিশ জারি করে।

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো হলো— দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড, মেইগো বাংলাদেশ লিমিটেড এবং সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড।

কর্তৃপক্ষের জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে, গত শনিবার (২৫ অক্টোবর) কিছু শ্রমিক কাজে যোগদান না করে কারখানার প্রধান ফটকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে একত্রিত হয়ে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়, যা কারখানার স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটায়।

নোটিশে আরও বলা হয়, কর্তৃপক্ষ বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও শ্রমিকরা সেই আহ্বানে সাড়া না দিয়ে কাজে যোগদান থেকে বিরত থাকেন। রোববারও তারা একইভাবে কাজ বন্ধ রেখে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, যার ফলে কারখানার উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কর্তৃপক্ষের মতে, শ্রমিকদের এ ধরনের কর্মকাণ্ড ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯’ অনুযায়ী বেআইনি ধর্মঘটের শামিল। শ্রমিকদের দ্বারা সৃষ্ট বাধা ও অস্থিতিশীল পরিবেশের কারণে কারখানা পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে নোটিশে উল্লেখ করা হয়।

শ্রমিকদের জোরপূর্বক উৎপাদন বন্ধ রাখা এবং বেআইনি ধর্মঘট বিবেচনায় ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯’-এর ধারা ১২(১) অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে চারটি কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তীতে কারখানায় কাজের অনুকূল পরিবেশ ফিরে এলে নোটিশের মাধ্যমে পুনরায় খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

1

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

2

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

3

চাঁদাবাজ নয়, সৎ প্রতিনিধি নির্বাচিত হলে দুর্নীতি কমবে: দুদক

4

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

5

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

6

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

7

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

8

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

9

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

10

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

11

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

12

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

13

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

14

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

15

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

16

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

17

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

18

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

19

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর