Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "নৌকার মূল মাঝি" (আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের) সবাইকে ফেলে "ইন্ডিয়া চলে গেছেন", তবে এতে কাউকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দীর্ঘদিন ধরে নির্বাচনে ধানের শীষ ও নৌকার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ, নৌকার মূল মাঝি সবাইকে ফেলে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।"

তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, "ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।"

এ সময় বিএনপি মহাসচিব 'আট দল'-এর সমালোচনা করে বলেন, "দেশের জনগণ পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) না বুঝলেও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে, গণভোটকে কেন্দ্র করে তারা নির্বাচন পেছানোর জন্য ঝামেলা করছে।"

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "আগে ভোটে জিতে আসুন, তারপর পিআর বাস্তবায়ন করুন। জোর করে জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে আমরা তা মানবো না।"

এর আগে, ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, "যারা ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে নির্যাতন চালিয়েছিল, তারা সুপরিকল্পিতভাবে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। এদেশের মানুষ তাদের সঙ্গে আপস করতে পারে না।"

মতবিনিময় সভায় মির্জা ফখরুল আশ্বাস দেন, বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে কৃষকদের জন্য 'কৃষক কার্ড', নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

1

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

2

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

3

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

4

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

5

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

6

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

7

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

8

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণ

9

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

10

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

11

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

12

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

13

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

14

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

15

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

16

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

17

মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো বিডি ক্

18

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের গোলাগুলিতে নিহত ৪

19

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

20
সর্বশেষ সব খবর