Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি তাদের ১৬টি বিষয় দেখভালের জন্য উপকমিটি ঘোষণা করেছে। 

শুক্রবার বিকেলে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনতে কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি ডা. তাসনিম জারা এসব উপকমিটি অনুমোদন করেছেন।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং সেক্রেটারি হয়েছেন আরমান হোসাইন। অর্থ ও ফান্ডরেইজিং বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন এস এম সাইফ মোস্তাফিজ এবং সেক্রেটারি হয়েছেন ফরহাদ সোহেল। 

দপ্তর উপকমিটির প্রধান হয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সেক্রেটারি হয়েছেন মো. তৌহিদ আহমেদ আশিক। আন্তর্জাতিক মিশন বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন মাহবুব আলম মাহির এবং সেক্রেটারি হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।

নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন জহিরুল ইসলাম মুসা এবং সেক্রেটারি হয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। স্থানীয় পর্যবেক্ষক সংস্থা বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন মনিরা শারমিন এবং সেক্রেটারি হয়েছেন নাভিদ নওরোজ শাহ্।

নির্বাচনি আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজ এবং সেক্রেটারি হয়েছেন অ্যাডভোকেট মোস্তফা আসগর শরীফী।

প্রার্থী প্রশিক্ষণ উপকমিটির প্রধান হয়েছেন সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং সেক্রেটারি হয়েছেন ফরিদুল হক। পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর এবং সেক্রেটারি হয়েছেন ডা. জাহেদুল ইসলাম। ক্যাম্পেইন ম্যানেজার প্রশিক্ষণ উপকমিটির প্রধান হয়েছেন এহতেশাম হক এবং সেক্রেটারি হয়েছেন সাগুফতা বুশরা মিশমা।

মিডিয়া উপকমিটির প্রধান হয়েছেন মাহবুব আলম এবং সেক্রেটারি হয়েছেন খান মুহাম্মদ মুরসালীন। সোশ্যাল মিডিয়া উপকমিটির প্রধান হয়েছেন মুহাম্মদ মিরাজ মিয়া এবং সেক্রেটারি হয়েছেন আসিফ মোস্তফা জামাল।

ব্র্যান্ডিং বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন তানজিল মাহমুদ এবং সেক্রেটারি হয়েছেন তাহসিন রিয়াজ। আইটি উপকমিটির প্রধান হয়েছেন ফারহাদ আলম ভুঁইয়া এবং সেক্রেটারি হয়েছেন তারিক আদনান মুন।

শৃঙ্খলা বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট আলী নাছের খান এবং সেক্রেটারি হয়েছেন অ্যাডভোকেট সাকিল আহমাদ। অভ্যর্থনা বিষয়ক উপকমিটির প্রধান হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সেক্রেটারি হয়েছেন মো. সোহেল রানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

1

আওয়ামী লীগের রাজনীতিতে গণতন্ত্রের বীজ নেই: সালাহউদ্দিন আহমে

2

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

3

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

4

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ায় রণক্ষেত্র শা

5

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

6

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

7

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

8

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

9

বর্ণিল আয়োজনে কুবিতে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’

10

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

11

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

12

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

13

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

14

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

15

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি

16

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

17

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

18

নির্বাচনের আগে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

19

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

20
সর্বশেষ সব খবর