Deleted
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক জনসভায় তিনি বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নুর বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।

তিনি দাবি করেন, শুধু দেশেই নয়—বিশ্বব্যাপী তার যে পরিচিতি রয়েছে, তা কাজে লাগিয়ে পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই হবে তার মূল লক্ষ্য।

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পরদিন নিজ নির্বাচনি এলাকায় জনসভায় এসে নূর বলেন, রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে।

দেশে আবারও ফ্যাসিবাদের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে নির্যাতন, গুম-খুন ও দখলবাজির যে সংস্কৃতি ছিল, তা কোনো রাজনৈতিক দল বা নেতার মুখোশ হয়ে উঠলে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, যত বড় নেতা হোক না কেন, দখলবাজি-জুলুম করলে এলাকায় জনগণের কাছে কেউ পাত্তা পাবে না।

নূর আরও বলেন, দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না। আঞ্চলিক পর্যায়ের কিছু নেতার অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে—যা দেশের জন্য অশনিসংকেত।

তিনি ঘোষণা দেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সমঝোতার নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচন দিলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে প্রতিনিধি হতে পারলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে চর এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে। দীর্ঘদিনের অবহেলায় এখানে যোগাযোগব্যবস্থা ও জীবনমান পিছিয়ে পড়েছে উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন—এই জনপদের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

1

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

2

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

3

এলাকায় এনসিপি'র কোনো অস্তিত্ব নাই : মির্জা ফখরুল

4

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

5

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

6

ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকি

7

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

8

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

9

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

10

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

11

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

12

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

13

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

14

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

15

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

16

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

17

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, সাবেক মাদরাসা ছাত্রসহ গ্রেফতার

18

রাজনীতি ধরে রাখবেন সাকিব আল হাসান

19

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

20
সর্বশেষ সব খবর