Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝালকাঠির রাজাপুরের নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
নুরুল হুদা ফয়েজি জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি ছিলেন। 
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন) মাওলানা শামসুদ দোহা তালুকদার সকালবেলাকে তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আল্লামা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। 
বর্তমানে তিনি সারা দেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারা দেশে প্রসিদ্ধ।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদ্রাসা ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক গোরস্তানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এদিকে আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
তিনি মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেন। পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

1

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

2

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

3

মেয়েদের কাছে ছেলেদের হার

4

কিশোরগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কৃষকের ফিশারিতে হামলা ও চাঁ

5

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

6

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

7

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

8

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

9

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

10

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

11

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

12

যুক্তরাষ্ট্র সক্ষমতার পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প

13

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

14

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

15

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

16

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

17

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

18

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

19

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

20
সর্বশেষ সব খবর