Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

বিনোদন জগতের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় মুখ রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করলেও দীর্ঘ দিন ধরে তিনি পর্দার আড়ালে রয়েছেন। নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী। তবে এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝে থেকেও ঈশিতা বরাবরই নিজেকে সাধারণ রাখতে পছন্দ করেন।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনদর্শন নিয়ে কথা বলেন রুমানা রশীদ ঈশিতা। তিনি জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনো টানেনি। মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি কখনো সেই সাফল্যকে মাথায় চড়তে দেননি।

নিজের ভাবনার কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। উদাহরণ টেনে তিনি বলেন, “ধরুন, একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য রয়েছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।” 

মেধার এমন অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধনসম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই।”  ঈশিতা মনে করেন, সবকিছু হারিয়ে যাওয়ার ভয় কিংবা অনিশ্চয়তাই জীবনের ধ্রুব সত্য।

অভিনেত্রী আরও বলেন, “কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না। আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতিসাধারণ একজন মানুষ।” 

উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় শিশুশিল্পী হিসেবে পুরস্কার পাওয়ার মাধ্যমে ঈশিতার পথচলা শুরু। ইমদাদুল হক মিলনের রচনায় ‘দুজনে’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। অভিনয়ের পাশাপাশি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং চ্যানেল আইয়ের মার্কেটিং বিভাগে কাজ করেছেন। ২০০৩ সালে আরিফ দৌলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির একমাত্র সন্তান যাভির দৌলা।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

1

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

2

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

3

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

4

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

5

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

6

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্

7

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

8

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্র

9

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

10

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

11

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

12

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

13

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

14

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

15

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

16

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহে

17

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

18

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগে মারিশ্যা জোন

19

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

20
সর্বশেষ সব খবর