Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হক

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হক

ইমানদাররা রাষ্ট্রক্ষমতায় এলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। 

তিনি বলেন, ইমানদারদের হাতে ক্ষমতা গেলে নামাজ কায়েম হয়, যাকাত বাস্তবায়িত হয়—এগুলো বাস্তবায়নের নির্দেশ আল্লাহ কুরআনের মাধ্যমে দিয়েছেন। আর যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনে আগ্রহী, তাদের মধ্যে সেকুলারিজম কাজ করে, যার অর্থ হলো—ধর্ম ও রাষ্ট্রকে পৃথকভাবে পরিচালনা করা।

রোববার (৩০ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে জেলা কওমি সংগঠনের আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীরা সেকুলারিজম গ্রহণ করতে পারে। কিন্তু কোনো মুসলমান যদি ঈমান ও ইসলাম হৃদয়ে ধারণ করে, তবে তার পক্ষে সেকুলারিজম ভিত্তিক সরকার গঠন করা সম্ভব নয়। তার দাবি, ইসলাম যেভাবে রাষ্ট্রব্যবস্থার কথা বলেছে, অন্য কোনো ধর্ম এভাবে রাষ্ট্র পরিচালনার নির্দেশনা দেয় না। তাই কোনো মুসলমান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনা করতে পারে না; তাকে কুরআন ও সুন্নাহ অনুসারেই রাষ্ট্র চালাতে হবে—এ ক্ষেত্রেও ব্যতিক্রম করা তার পক্ষে অসম্ভব।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি ধর্মনিরপেক্ষ মতবাদে রাষ্ট্র পরিচালনা করতে চান, তবে কোনো ইসলামী দলই আপনাদের সঙ্গে থাকবে না। যারা না বুঝে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায় তারা মূর্খ, আর যারা বুঝে শুনে বানাতে চায় তারা বেইমান ও কাফেরের দল। এরা মূর্খ এবং ভণ্ড।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন, অথচ তার অনুসারীরাই এখন ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করে দেশ চালাতে চান—যা কখনোই হতে দেওয়া হবে না।

সরকার ও ভারতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের এক পররাষ্ট্রমন্ত্রী ভারতকে নিকটতম প্রতিবেশী, আপনজন ও বন্ধুপ্রতিম রাষ্ট্র বলে উল্লেখ করেছিলেন। তিনি মন্তব্য করেন, ৫ আগস্টের পরে দেখলাম তাই হয়েছে। স্বামীর কাছে স্ত্রী ঠিকই চল⁠ে গেছে। তাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তার কাছেই নিরাপদ। এসব লজ্জাজনক।

তার অভিযোগ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কায়েম করতে গিয়ে নেতৃবৃন্দ নিজেদের ‘তাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছেন’, যা আর কাউকে করতে দেওয়া হবে না। 

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভারতীয় মুসলিমসহ গোটা দক্ষিণ এশিয়ায় মুসলমানদের শাসন ফিরে আসবে এবং কোরআনের শাসন কার্যকর হবে।

মাহফিলে উপস্থিত ছিলেন—বৃটিশ হটাও আন্দোলনের অন্যতম নায়ক সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী ( রহ.)-এর ছোট ছেলে আওলাদে রাসুল সাইয়্যেদ আসজাদ মাদানী (দেওবন্দ, ভারত), জাফরাবাদ কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা খাজা আহমদ উল্লাহ, মুফতি সিরাজুল ইসলাম, হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম মাওলানা কবির আহমদ এবং চাঁদপুর জেলা কওমি সংগঠনের সভাপতি মুফতি আবু সাঈদসহ আরও অনেকে।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

1

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

2

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

3

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

4

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

5

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

6

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

7

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

8

মায়ের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ তারেক রহমানের

9

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

10

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

11

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

12

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

13

বিগ ব্যাশে ৩ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

14

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

15

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

16

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

17

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

18

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

19

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

20
সর্বশেষ সব খবর