Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পৈশাচিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে মহাসচিবের এই শোক ও প্রতিবাদ বার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরণের ঘটনা দেশের জন্য শুভ নয়।” 

বিএনপি মহাসচিব তাঁর বিবৃতিতে উল্লেখ করেন যে, বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেকোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে, এটিই জনগণের প্রত্যাশা। কিন্তু শামসুজ্জামান ডাবলুকে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে সমর্থনযোগ্য নয়।” 


বিবৃতিতে ফখরুল এই ঘটনাকে ‘লোমহর্ষক ও মর্মান্তিক’ বলে অভিহিত করেন। তিনি অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতি শেষে বিএনপি মহাসচিব মরহুম শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নিজস্ব ফার্মেসি থেকে ডাবলুকে আটকের পর তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে বর্তমানে চুয়াডাঙ্গায় চরম উত্তেজনা বিরাজ করছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

1

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

2

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

3

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

4

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

5

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

6

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

7

শান্তিপূর্ণ নির্বাচন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততার ওপর

8

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

9

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

10

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

11

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

12

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

13

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

14

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

15

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

16

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

17

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

18

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

19

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

20
সর্বশেষ সব খবর