Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য বেদ প্রকাশকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২১ ডিসেম্বর) বিকালে তিনবিঘা করিডর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে ওই পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়।

এর আগে এদিন ভোর ৫টার দিকে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করেন ৫১ বিজিবি ব্যাটালিয়ন টহল দলের সদস্যরা। আটক ওই বিএসএফ সদস্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, আটক করা বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি মোবাইল জব্দ করা হয়। ঘটনার পর তাকে বিজিবির হেফাজতে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন এবং ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা নেতৃত্ব দেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ১০ জন করে সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে সীমান্ত এলাকায় কোনও বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, আটক বিএসএফ সদস্য বেদ প্রকাশ জানিয়েছেন—কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। পরে জব্দ করা অস্ত্র, সরঞ্জামসহ বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

1

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

2

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

3

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

4

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

5

কোনো পক্ষ নয়, পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ

6

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্

7

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

8

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

9

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

10

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

11

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সাভারের পথে তারেক রহমান

12

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

13

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

14

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

15

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ

16

‘গণভোটের চার প্রশ্নের একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ

17

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

18

ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি

19

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

20
সর্বশেষ সব খবর