Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে  বিক্ষোভ

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

আজ রবিবার  (৭ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ কর্মসূচিতে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রার্থী খালিদ সাইফুল্লাহ সোহেল, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা করা হয়েছে মোহাম্মদ মাজহারুল ইসলামকে।

স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর দাবি, এই মনোনয়ন “ভুল ও বাস্তবতাবিবর্জিত। মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রার্থিতা বাতিল করে ত্যাগী নেতা খালিদ সাইফুল্লাহ সোহেলকে এ আসনে পুনর্বিবেচনা করা হোক। ”
 
তাদের বক্তব্য, অনেকদিন ধরে দলের কঠিন সময়ে আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা ত্যাগী নেতা খালিদ সাইফুল্লাহ সোহেল-ই এ আসনের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী।

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া মনোনয়ন স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ তৈরি করেছে।

তারা দাবি জানান, ঘোষিত মনোনয়ন তাৎক্ষণিকভাবে বাতিল করে খালিদ সাইফুল্লাহ সোহেলকে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনা ও চূড়ান্ত ঘোষণা করা হোক।

বিক্ষোভকারীরা আরও জানান, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

1

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

2

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

3

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

4

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

5

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

6

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলে জরিমানা

7

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

8

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

9

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

10

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

11

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

12

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

13

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

14

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

15

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

16

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

17

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

18

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

19

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

20
সর্বশেষ সব খবর