Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে না যাওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্তের বিপক্ষে মত দেওয়ায় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দিয়েছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। একজন বোর্ড পরিচালকের পক্ষ থেকে দেশসেরা ওপেনারকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে ক্রিকেট পাড়ায় তীব্র উত্তজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড।

ঘটনার সূত্রপাত হয় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। নিরাপত্তার অজুহাতে বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বিসিবিও পাল্টা প্রতিক্রিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে বিসিবির এই সিদ্ধান্তের বিপরীতে ভিন্নমত পোষণ করেন তামিম ইকবাল। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন পরিচালক নাজমুল ইসলাম।

নিজের ফেসবুক আইডিতে তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে এম নাজমুল ইসলাম লিখেন, “এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো।”

বোর্ড কর্মকর্তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (কোয়াব) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।” কোয়াব আরও জানিয়েছে যে, বিসিবি সভাপতির কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাঁকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে। বিসিবির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে, বোর্ড কর্মকর্তাদের জন্য নির্ধারিত আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাজমুল ইসলামের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

1

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

2

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

3

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজার

4

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

5

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

6

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

7

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা

8

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

9

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

10

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

11

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

12

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

13

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

14

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

15

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

16

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

17

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

18

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

19

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

20
সর্বশেষ সব খবর