Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

আজ জকসু নির্বাচন, কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে পাস কার্ড প্রদর্শন করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোটার শিক্ষার্থীদের জন্য আলাদা নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, ভোট দিতে আসা শিক্ষার্থীরা কেবল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। ভোটগ্রহণ শেষে তারা ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন।

এদিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে বলা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া নির্বাচন চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচনের দিন ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। ভোটগ্রহণ শুরু থেকে ফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে মেডিকেল টিম অবস্থান করবে। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নন—এমন কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির মুখে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে এবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

1

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

2

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

3

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

4

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

5

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

6

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

7

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

8

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের দেশব্যাপী বিক্ষোভ সোমব

9

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

10

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

11

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

12

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

13

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ন

14

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

15

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

16

পুলিশের সাথে পরীক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ায় রণক্ষেত্র শা

17

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

18

পাকা চুল কি সত্যিই ক্যানসারের ঝুঁকি কমায়?

19

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

20
সর্বশেষ সব খবর