Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত বিজয় নিশ্চিত করতে বড় ধরনের রদবদল এনেছে বিএনপি। সারা দেশের অন্তত ১৫টি আসনে ধানের শীষের প্রার্থিতায় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ আসনগুলোতে নতুন মুখ ও মিত্রদের প্রাধান্য দেওয়া হয়েছে।

সবচেয়ে বড় চমক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তার পক্ষে ফরম জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। এর আগে এই আসনে আন্দালিব রহমান পার্থের নাম শোনা গেলেও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

চট্টগ্রামের রাউজান (চট্টগ্রাম-৬) আসনে অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতার জেরে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী করা হয়েছে।

ঢাকার রাজনীতিতে মিত্রদের গুরুত্ব দিতে ঢাকা-১২ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে। তিনি ‘কোদাল’ প্রতীক নিয়ে লড়বেন। মুন্সিগঞ্জ-২ আসনে প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহার পরিবর্তে আবদুস সালাম আজাদ এবং ঝিনাইদহ-১ আসনে সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির তালিকায় এবার বেশ কিছু নতুন ও তরুণ মুখ স্থান পেয়েছেন। গণঅধিকার পরিষদ থেকে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান ঝিনাইদহ থেকে মনোনয়ন পেয়েছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সাবেক সচিব মুশফিকুর রহমানের স্থলে কবির আহমেদ ভূঁইয়াকে বেছে নিয়েছে দল।

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আমার জানা মতে ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি।” 

দলীয় সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ের অসন্তোষ দূর করতে এবং প্রতিটি আসনে যোগ্যতম প্রার্থী নিশ্চিত করতেই এই শেষ মুহূর্তের রদবদল। বর্তমানে বিএনপি ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও মিত্রদের জন্য আরও ১৫টি আসন উন্মুক্ত রেখেছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

1

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

2

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

3

প্রার্থিতা ফিরে পেতে চলছে আপিল শুনানি

4

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেবে না জামায়াত:

5

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

6

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্

7

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

8

সময় দেওয়ার কথা বলে এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে জামায়াত

9

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

10

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

11

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

12

মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম

13

‘হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা থাকবে’

14

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

15

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

16

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজার

17

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

18

বাড়ল এলপি গ্যাসের দাম

19

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

20
সর্বশেষ সব খবর